কোহলি-পূজারার সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ভারত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও প্রথম দিন শেষে শক্ত অবস্থানে স্বাগতিক ভারত। দ্রুত দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে উঠে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। দু’জনই করেছেন সেঞ্চুরি।
পুজারা ১১৯ রানে ফিরে গেলেও, দিন শেষে ১৫১ রানে অপরাজিত আছেন কোহলি। ফলে ৪ উইকেটে ৩১৭ রান তুলে দিন শেষ করেছে ভারত। 
ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেই রঞ্জি ট্রফিতে ৭৬ ও ১০৬ রানের ইনিংস খেলে নিজের অবস্থান শক্তিশালী করেছিলেন লোকেশ রাহুল। ফলে দ্বিতীয় টেস্টের দু’দিন আগেই তড়িঘড়ি করে রাহুলকে স্কোয়াডে নিয়ে নেয় ভারত। এমনকি বিশাখাপত্তম টেস্টে রাহুলকে খেলানোর পাক্কা সিদ্ধান্তটাও গতকাল জানিয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়া। ফলে রাজকোটের টেস্টে ২৯ ও শূন্য রান করা গৌতম গম্ভীরকে বাদ পড়তে হয় দ্বিতীয় টেস্টের একাদশ থেকে।
তাই সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতেই মুরালি বিজয় ও রাহুলকে ব্যাটিং পরীক্ষায় পাঠান অধিনায়ক কোহলি। সেই পরীক্ষায় ব্যর্থ হয়ে কোনো না করেই প্যাভিলিয়নে  ফেরেন রাহুল। ইংল্যান্ডের পেসার স্টুয়াট ব্রডের বলে তৃতীয় স্লিপে বেন স্টোকসের হাতে ক্যাচ দেন রাহুল।
ইংল্যান্ডের এই সাফল্যের আবহ মুছে ফেলার চেষ্টায় ছিলেন আরেক ওপেনার বিজয়। চারটি বাউন্ডারিতে ইংলিশ বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলে ফিরেই বিজয়কে শিকার করে উইকেটের আনন্দে মেতে উঠেন পেসার জেমস এন্ডারসন। ২১ বলে ২০ রান বিজয়কে আউট করেন এন্ডারসন।
দলীয় ২২ রানে ২ উইকেট হারালেও পূজারা-কোহলি ঠিকই দলকে এগিয়ে নেন। উইকেটের সাথে দ্রুত মানিয়ে ইংল্যান্ড বোলারদের বিপক্ষে পাল্লা দিয়েই রান তুলতে থাকেন এ দুই ব্যাটসম্যান। একই তালে এগিয়ে যাচ্ছিলেন দু’জনে। তবে হাফ-সেঞ্চুরির স্বাদটা প্রথম নেন কোহলি।
হাফ-সেঞ্চুরিতে আগেভাগে নাম লেখালেও, সেঞ্চুরির স্বাদটা ঠিকই প্রথম নেন পূজারা। ইনিংসের ৬০তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদকে মিড-উইকেট দিয়ে ছক্কা হাকিয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন পূজারা।
পুজারার সেঞ্চুরির ১৬ বল পরই ক্যারিয়ারে ১৪তমবারের মত তিন অংকে পা দেন কোহলি। ভারত দলপতির সেঞ্চুরির পর পূজারা বেশিক্ষণ টিকতে পারেননি। এন্ডারসনের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিজের চতুর্থ সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ২০৪ বলে ১১৯ রান করেন পূজারা। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে কোহলি-পূজারার তৃতীয় সর্বোচ্চ ২২৬ রানের জুটির সমাপ্তিও ঘটে।
পূজারার বিদায়ের পর আজিঙ্কা রাহানেকে নিয়ে দিন শেষ করার পথেই ছিলেন কোহলি। কিন্তু দুর্ভাগ্য রাহানের। দিনের খেলা শেষ হবার ৯ বল আগে বিদায় নেন রাহানে। নতুন বল হাতে নিয়ে তৃতীয় ডেলিভারিতেই রাহানের উইকেট তুলে নেন এন্ডারসন। ফলে শেষ বিকেলে কিছুটা হলেও, আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
১৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেও, মুখে চওড়া হাসি দিতে পারেননি কোহলি। রাহানেকে হারানোর আক্ষেপটা তার চোখে মুখে ভালোভাবেই ফুটে উঠে। কোহলির ২৪১ বলের ইনিংসে ১৫টি চারের মার ছিলো।
বীচন্দ্রন অশ্বিনকে নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন কোহলি। অশ্বিন অপরাজিত আছেন ১ রানে। ইংল্যান্ডের সফল বোলার এন্ডারসন ৩ উইকেট নিয়েছেন ৪৪ রান খরচায়। বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top