এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর তৃতীয় শ্রেণির অসুস্থ্য ছাত্রী সপ্তর্ষী সাহাকে ৩ লাখ টাকা অনুদান দিয়েছে স্কুলকর্তৃপক্ষ। সে শহরের বটতলা এলাকার কূড়া ব্যবসায়ী স্বপন সাহার মেয়ে।
শেরপুরের পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের সভাপতি পুলিশ সুপার মেহেদুল করিম আজ ৬ অক্টোবর রোববার সকাল এগারোটায় স্কুল চত্বরে স্বপন সাহার হাতে নগদ ৩ লাখ টাকা তুলে দেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সপ্তর্ষী সাহা জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে ষ্ট্রোক করে। পরে স'ানীয় চিকিৎসকদের পরামর্শে ২১ অক্টোবর তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী টাকার ব্যবস'া করতে না পেরে সপ্তর্ষীর মা তাপসী সাহা আর্থিক সহযোগিতা কামনা করেন। এতে পুলিশ সুপার মেহেদুল করিম তার নিজের ব্যক্তিগত ও স্কুলের শিক্ষক-কর্মচারীদের নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করেন।