এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : সম্প্রতি ঢাকার বাড্ডায় গারো মেয়েকে ধর্ষণের প্রতিবাদে ৬ নভেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ গারোছাত্র সংগঠন (বাগাছাস) শেরপুর জেলা শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাগাছাস শিক্ষার্থীরা বেলা ১২ টায় শহরের চকবাজারস' শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে শেরপুর জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ঢাকায় গারো মেয়ের ধর্ষণকারীর ফাঁসিসহ সকল গারো আদিবাসী নারীর ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাসি-র দাবী জানানো হয়।
এসময় বাগাছাস শেরপুর জেলা শাখার সভাপতি সুদর্শন মারাক, কেন্দ্রীয় নেতা রনিক, সজল চিসিম, অনিক সাংমসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গারো ছাত্র-ছাত্রী উপসি'ত ছিলেন।