এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বাইরে থেকে নেতাকর্মীরা ঝিমিয়ে পড়লেও দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আবার উজ্জীবিত হয়ে ওঠেছে তারা।
৬ নভেম্বর রোববার বিকেলে শহরের খামারিয়াপাড়া আ. ছামাদ মিঞার ধানের খোলায় অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন সাবেক এমপি ও শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুল হক রুবেল। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, আওয়ামীলীগ সরকারের জুলুম অত্যাচারের কারণে বিএনপির নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারে না। বর্তমান সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনীর রোষানলের কারণে আজ তৃণমূল নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লিপি আক্তার, বকসীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুজ্জামান মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ওলামা দলের সভাপতি ফরহাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিজ বাচ্চু, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক অকুল প্রমূখ।
পরে সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিমকে পুনরায় সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলালকে আবারো সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করেন। এ ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ফুটে উঠেছে।