"বাঁশখালীতে ডিএসএমএফ গ্রীণ এর কার্যকরী কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত !!

Unknown
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি:  বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর উদ্যোগে ০৬.১০.২০১৬ নাপোড়া শেখেরখীল ডিএসএমএফ গ্রীণের শাখা অফিসে বাঁশখালী থানা কার্যকরী পরিষদের লিডারদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর চট্টগ্রাম বিভাগীয় সদস্য  জনাব এম এন আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব ডাঃ ভগিরথ তালুকদার, সদস্য চট্টগাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণ। জনাব শিব্বির আহমদ রানা, মিডিয়া প্রধান ও রিপোর্টার দৈনিক ডেসটিনি' বাঁশখালী প্রতিনিধি। জনাব রঞ্জিত দেব দাস, ডেসটিনি ব্লাড ব্যাংক' প্রধান সমন্বয়ক ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী। জনাবা সুপর্ণা দাস, সহ ট্রেইনার সমন্বয়ক ডিএসএমএফ গ্রীণ। ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের কার্যকরী পরিষদের দায়ীত্বশীল- ডাঃ বেলাল উদ্দীন, আবুল কাশেম, প্রণতি সিকদার, নিহারীকা মজুমদার সহ প্রমূখ লিডারবৃন্দ।

সভপতির আলোচনায় এম এন আবছার থানা লিডারদের উদ্যেশ্যে বলেন- আমরা দীর্ঘ চারটি বছর ধরে মানবেতর জিবন যাপন করছি। আমাদের অভিবাবক ডেসটিনি গ্রুপের সম্মানিত চেয়াম্যান মোহাম্মদ হোসাইন স্যার ও এমডি রফিকুল আমিন স্যার মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগে দীর্ঘ দিন যাবৎ কারাবরণ করছে। সেই অবধি আমরা কর্মহীন হয়ে ভবগুড়ে হামাগুড়ি দিয়ে সংসারের হাল টেনে যাচ্ছি। আজ আমরা দীর্ঘ চার বছর ডেসটিনি মুক্তির সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। চরম ধৈর্য্যের পরিক্ষা দিয়েছি। আমরা এখনো ধৈর্য্যহারা হইনি, মনোবল ছেড়ে দেইনি। 

তাই আজ আমরা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের ব্যানারে ডেসটিনি মুক্তির অগ্রসৈনিক ইন্জিনিয়ার নাজিম উদ্দীন জুয়েল স্যার এর নেতৃত্বে এমডি স্যার ও চেয়ারম্যান স্যারের মুক্তির জন্য যা যা কর্মসূচি আসবে তা পালন করবো। থানা লিডারদের উদ্দ্যেশ্যে বলেন- দায়িত্ব নেওয়া বড় কথা নয়, তা যথাযথভাবে পালন করাও আমাদের অতীব জরুরী। আপনাদের উপর অর্পিত দায়ীত্ব  বিশেষ করে ডেসটিনি ব্লাড ব্যাংক, ট্রেইনারের প্রশিক্ষণ গ্রহণ, বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহ সহ যাবতীয় বিষয় যথাযথভাবে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করি।

আমরা আবারও আমাদের চেয়ারম্যান ও এমডি স্যারের নিঃশর্ত মুক্তি চাই। ডেসটিনিতে আমাদের সম্পদ কেবল হোসাইন স্যার ও এমডি রফিকুল আমিন স্যারের কাছে নিরাপদ। আমরা ডেসটিনি কতৃক প্রতারিত নই।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি- আমরা ডেসটিনিতে ভালো ছিলাম। আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক। শিঘ্রই আমাদের প্রাণের কোম্পানীকে মুক্তি দেওয়া হোক। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top