বিশ্বের সেরা ১০ হ্যান্ডসামের তালিকায় তৃতীয় হৃতিক!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আপনি কি হৃতিক রোশনের খুব ভক্ত? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। একটি জনপ্রিয় ওয়েবসাইট অনলাইন ভোটাভুটির মধ্যে বিশ্বের সেরা ১০ সুশ্রী পুরুষকে বেছে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। আর বিশ্বের সেরা হ্যান্ডসাম পুরুষদের নামের তালিকায় বলিউডের গ্রিক গড রয়েছেন কিনা তৃতীয়স্থানে! ভালো খবর ছাড়া আর কী!
এই তালিকায় প্রথমস্থানে রয়েছেন টম ক্রুজ। খুব স্বাভাবিক। দ্বিতীয়স্থানে রয়েছেন টুইলাইট তারকা রবার্ট প্যাটিনসন। আর তৃতীয়স্থানেই রয়েছেন হৃতিক রোশন। মিষ্টি মুখ, সুঠাম গড়ন এবং বিশ্বজুড়ে ইমেজ এবং জনপ্রিয়তার বিচারেই এই তালিকা করা হয়েছে। বিশ্বের সেরা ১০-এর তালিকায় হৃতিক অবশ্য ভারত থেকে একা নন। সাত নম্বরে রয়েছেন ভাইজান সালমান খান। কালের কন্ঠ

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান