এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানীর অভিযোগে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ফুলহারী গ্রামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন মিয়া (২০)। সে জোরপুর্বক ওই ছাত্রীকে শ্লীলতাহানীর কৌশল অবলম্বন করলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেরিম রেজাকে খবর দেয়। এ সময় বখাটে যুবককে হাতেনাতে আটক করে প্রতিবেশীরা। পরে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম রেজা। অপরদিকে সরকারী কাজে বাধা প্রদান করায় দাড়িয়ারপাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে জমশেদ আলী (৪০)কে বিনাশ্রম ৭ দিনের কারাদন্ড প্রধান করেন একই আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা।

