সেবা ডেস্ক: শ্রেণিকক্ষে নির্বাচন-পরবর্তী আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করায় বরখাস্ত করা হয়েছে ইতিহাসের প্রবীণ এক শিক্ষককে।
ফ্রাঙ্ক নাভারো নামের ৬৫ বছর বয়সী ওই শিক্ষক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ হাই-স্কুলে পড়ান। দীর্ঘ ৪০ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছেন মেক্সিকান-আমেরিকান ওই শিক্ষক। অভিভাবকদের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানানো হলে স্কুল চলাকালীনই তাকে বেরিয়ে যেতে বলে কর্তৃপক্ষ। ওই সময় তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়নি সংশ্লিষ্টরা। এ ব্যাপারে নাভারো জানান, স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। আমার কারো প্রতি পক্ষপাত নেই। আমি যা বলেছি, তা তথ্যভিত্তিক। কর্তৃপক্ষ চাইলে পরীক্ষা করে দেখতে পারে।
তিনি আরও জানান, স্কুল তাকে ছুটি দিয়েছে। কিন্তু মাইনে পাবেন তিনি। নাভারো জানান, তিনি পক্ষপাতমূলক কিছু বলেননি। ক্লাসে যোগ্য উদাহরণ দিয়েছেন শিক্ষার্থীদের।
তার যুক্তি, 'হিটলার বলেছিলেন, তিনি জার্মানিকে সবার সেরা করে তুলবেন। একইভাবে ট্রাম্পও বলেছেন, তিনি আমেরিকাকে সবার সেরা রাষ্ট্রে পরিণত করবেন। হিটলারের মতো ট্রাম্পও অভিবাসীদের বিতাড়িত করার কথা বলেছেন।