সেবা ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের উচিত আমাকে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত করা। ১৯৪৯ সালে ওই দেশেই আমি জন্ম নিয়েছিলাম।' কথাগুলো বলেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প।
নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হওয়ার আগ্রহের কথা জানান তিনি। তার যুক্তি, 'চেক প্রজাতন্ত্রেই বেড়ে উঠেছি আমি। সেখানকার ভাষা জানি আমি। ওখানকার প্রত্যেকে আমাকে চেনে। কেবল আমেরিকায় নয়; বিশ্বজুড়ে পরিচিত আমি। আমি ৩টি বই লিখেছি, যা বিশ্বের ৪০টি দেশের ২৫ ভাষায় অনূদিত হয়েছে। সবাই আমাকে ইভানা নামেই চেনে। আমার ট্রাম্পের নামযশের দরকার নেই।'
ইভানা জেলনিকাভা উইঙ্কলমায়ার ট্রাম্পের প্রথম স্ত্রী। ১৯৭৭ সালে তারা বিয়ে করেন। ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প নামের তাদের তিন সন্তান রয়েছে। হলিউড অভিনেত্রী মারলা ম্যাপলসের সঙ্গে ট্রাম্প প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।