অমুসলিম উৎসবে ছুটি দেবে না সৌদি আরব

Unknown
সেবা ডেস্ক:  সৌদি আরবে ক্রিসমাস ও নিউ ইয়ারের মতো অমুসলিম উৎসবে ইন্টারন্যাশনাল স্কুলগুলোকে ছুটি দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক খবরে এ কথা জানিয়েছে দৈনিক আল একতিসাদিয়া।
 
সৌদির শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশে বলা হয়েছে, ওইসব অমুসলিম উৎসবে ছুটি তো দেওয়াই যাবে না; পাশাপাশি উৎসবের জন্য পরীক্ষার দিনও বদল করা যাবে না। 
আল একতিসাদিয়ার খবরে প্রকাশ, 'অ্যাকাডেমিক ক্যালেন্ডারে' সরকার নির্ধারিত ছুটি ও পরীক্ষার দিনক্ষণের বাইরে যাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদির শিক্ষা মন্ত্রণালয়। ওই নিয়ম সৌদির সব স্কুলকেই মানতে হবে বলেও নির্দেশ দিয়েছে তারা। 
 
আল একতিসাদিয়া আরও জানিয়েছে, এই নির্দেশ ভঙ্গ করলে স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, স্কুলের লাইসেন্সও বাতিল করে দেওয়া হতে পারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top