চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন পাহাড়তলী থানায় ৬৯ তম সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত ।

Unknown
সেবা ডেস্ক:  জয়র্ধন পাল, পাহাড়তলী, চট্টগ্রাম:  ১৩.১১.২০১৬  রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় চট্টগ্রাম পাহাড়তলী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) উদ্যোগে চট্রগ্রাম পাহাড়তলী থানাতে ডেসটিনির ক্রয়কৃত নিজস্ব জায়গাতে ৬৯ তম স্বাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন পাহাড়তলী থানার আহবায়ক সিদ্দিক আহমেদ এর সভাপতিত্ব করেন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব লিটন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য শামসুউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য মো. সেলিম এবং চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য জয়র্ধন পাল।

পাহাড়তলী ডিএসএমএফ গ্রীন এর কার্যক্রম, কাজের ফলাফলের বক্তব্যে তুলে ধরেন পাহাড়তলী ডিএসএমএফ গ্রীন এর সদস্যবৃন্দরা, এতে অনেকে এমডি চেয়ারম্যান স্যারের জামিন হয়েছে শুনে কান্নায় ভেঙে পরেন, তারা বলেন গত ৪.৫ বছর ধরে ডেসটিনি মুক্তির জন্য মাঠ পর্যায়ে কাজ করছি, সকল সমস্যা সমাধান না আশা পর্যন্ত ডেসটিনির সাথে আছি, থাকবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ডেসটিনি এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইন স্যার আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিনা বিচারে ৪.৫ বছর কারাগারে বন্ধী থাকাতে ডেসটিনি পরিবার কষ্ট ও মানবেতর জীবন পার করছে, এমডি ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ডেসটিনিকে কাজ করার সুযোগ দেয়া হোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, ডেসটিনি সকল সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ চাই ডেসটিনি ৪৫ লাখ পরিবার। বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন- আমরা দুদক মহাশয়কে বলতে চাই- আমাদের বিনিয়োগের টাকা মেয়াদ আগে ফেরত চাই না, আমরা ডেসটিনিতে ক্ষতিগ্রস্ত না, আমাদের বিনিয়োগ ডেসটিনিতে নিরাপদ, আমরা টাকা চাই না, আমরা ডেসটিনির এমডি ও চেয়ারম্যান কাছে নিরাপদ, আমরা ডেসটিনিতে কাজ করতে চাই, আমরা ডেসটিনির মুক্তি চাই। আমরা ডেসটিনি সকল সমস্যা না হওয়া পর্যন্ত ডেসটিনি মুক্তি আন্দোলন চালিয়ে যাবো, সবাইকে ধর্য্য ধরে কাজ করে আহবান জানান। প্রোগ্রামে আরো উপস্হিত ছিলেন ডিএসএমএফ গ্রীন পাহাড়তলী থানার সাধারন সম্পাদক আহমেদ মানচুর, কবির হোসেন, অজয় সরকার, মোস্তফা কামাল, জাহাঙ্সগীর আলম, ফিরোজ মিক্রা, মোস্তফা পাটুয়ারী, মো: শাহীন, নারগিস সুলতানা, সাইফুল আহমেদ, সজল রায় সহ পাহাড়তলী থানার বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক বৃন্দরা। পরিশেষে দোয়া পরিচালনা করেন মো: সফি উল্ল্যা (পিএসডি) এবং সিদিক আহমেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top