ডেসটিনির মুক্তির দাবীতে ডিএসএমএফ গ্রীন শাহপরান থানার সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত !!

Unknown
সিলেট প্রতিনিধিঃ ডেসটিনির বিরুদ্ধে আমাদের যদি কোন রকম অভিযোগ থাকতো , তাহলে আমরা বিগত ৪ টি বছর ধরে , কোন রকম বিশৃঙ্খলা না করে প্রতিনিয়ত মাঠে-ঘাটে , রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে , খেয়ে না খেয়ে পরিবারের জন্য ভাল খাবার-দাবার , পোষাক-আশাক , থাকার ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা না দিতে পাড়া সত্ত্বেও নিজের পকেটের টাকা খরচ করে ডেসটিনি ও তার চেয়ারম্যান, এমডি স্যারের নিঃর্শত মুক্তির দাবীতে সাপ্তাহিক আলোচনা সভা, ইফতার মাহফিল, ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান, মানববন্ধন সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিনিয়ত আমাদের ডেসটিনিতে কাজ না করতে পেরে বেকারত্বের ভয়াবহ যন্ত্রণায় হতাশ হয়ে পরিবার-পরিজন নিয়ে যে মানবেতর জীবন-যাপন করছি তা নিয়মিতভাবে পোষ্ট করতাম না। এত কিছুর পরও কি আমাদের কর্মসূচি গুলো সরকারের শীর্ষ মহল , দুদক, মহামান্য আদালত ও মিডিয়া গুলোর দৃষ্টি গোচর হয় না।

তাই আর কাল বিলম্ব না করে অনতিবিলম্বে আমাদের ৪৫ লক্ষ মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেসটিনি ও তার দুই শীর্ষ কর্মকর্তার মুক্তি দিয়ে আমাদের কে আগামীতে সুন্দর, সু-শৃঙ্খল ও উজ্জল ভবিষ্যৎ গড়তে সহযোগীতার দাবি জানাই । কথা গুলো বলছিলেন একজন ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী এবং ডেসটিনির ডিষ্ট্রিবিউটরদের সংগঠন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট জেলার শাহপরান থানার উদ্যোগে আয়োজিত আজকের সাপ্তাহিক আলোচনা সভার প্রধান অতিথি বিকাশ ধর বাবলু, পিএসডি। 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন কমিটির সদস্য নিশাত চৌধুরী মামুন, উপস্থাপনা করেন কমিটির সভাপতি মো. কামাল হোসেন, প্রধান অতিথি ছিলেন - বিকাশ ধর বাবলু , পিএসডি, ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় আহবায়ক বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিটির - মো. ফারুক রশিদ পিএসডি,  মো. আবেদুর রহমান আবু পিএসডি, রন্জিত তালুকদার, মো. মুজিবুর রহমান, রতী রন্জন রায়, মো. সবুর আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন শাহপরান থানার মো. রমজান আলী, শুভেচ্ছা বক্তব্যে মো. হুমায়ুন কবির। এছাড়া ও শাহপরান থানার মো. লিটন আহমেদ, মো. সবুজ আহমেদ, মোছা. নাজমা বেগম, মোছা.শিরিনা আক্তার সুমী, মোছা. ফারজানা আক্তার, মোছা. কুলসুমা বেগম, মো. মনসুর আহমেদ, এম এ মান্নান উপস্থিত ছিলেন ।

সব শেষে ডেসটিনির অবিলম্বে নিঃর্শত ভাবে মুক্তির দাবী জানিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন শাহপরান থানা কমিটির সিনিয়র-সহ সভাপতি মো. হাবিব মিয়া ।
উক্ত সভাটি  ০৪.১১.২০১৬ রোজ: শুক্রবার, এ দুপুর ৩টায় শাহপরানের খাদিমপাড়ার হিলভিউ টাওয়ারে নিচতলা দোকান নং ৩০ এ অনুষ্ঠিত হয় ।
 
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান