সেবা ডেস্ক: ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি ড. মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইনের মুক্তির দাবিতে ০৪.১১.২০১৬ শুক্রবার সন্ধ্যা ৫টায় কক্সবাজার পেকুয়া থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া ডিএসএমএফ গ্রীন এর দায়ীত্ব প্রাপ্ত লিডার নজির আহাম্মদ এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীন এর সদস্য এম মাহাবুবুল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীন এর বিভাগীয় প্রতিনিধি ও চট্টগ্রাম ডেসটিনি সম্পদ রক্ষা কমিটির সদস্য জনাব এম এন আবছার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীন এর সদস্য ডা. ভগিরত তালুকদার।
আরও উপস্থিত ছিলেন পেকুয়া থানার দায়ীত্ব প্রাপ্ত ডিএসএমএফ গ্রীন এর লিডারগন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন গত চার বছর ধরে ডেসটিনি গ্রুপের সমস্যা সমাধান না হওয়ায় ডেসটিনির ৪৫ লক্ষ পরিবারের তিন কোটি মানুষ চরম মানবেতর জীবন যাপন করছে।
তারা আরো বলেন ডেসটিনির বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। কিন্তু মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে দুদকের করা মিথ্যা মামলায় চার বছর ধরে আমরা কর্মহীন। আমরা চার বছর ধরে কোম্পানীর মুক্তির জন্য আন্দোলন করছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ডেসটিনির এমডি ও চেয়ারম্যান কে মুক্তি দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দিন।
প্রধান আলোচক আরও বলেন ডিএসএমএফ গ্রীন এর কেন্দ্রিয় সভাপতি ইন্জি. নাজিম উদ্দিন জুয়েল এর সঠিক নেতৃত্বে ডেসটিনির সকল সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা সবাই মুক্তির জন্য কাজ করে যাব।
আমরা ইন্জি. নাজিম উদ্দিন জুয়েল স্যারের নেতৃত্বে ছিলাম আছি এবং থাকব।
আমরা ইন্জি. নাজিম উদ্দিন জুয়েল স্যারের নেতৃত্বে ছিলাম আছি এবং থাকব।
সভা প্রধান এম মাহাবুবুল আলমের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা শেষ করা হয়।
