এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে ইভটিজিং করার অভিযোগে শরিফুল ইসলাম সজিব (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ ৫ নভেম্বর শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম সজিব নালিতাবাড়ী পৌর শহরের নামা ছিটপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম সজিব শনিবার সকালে পাচগাঁও দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেম প্রস্তাব ও মোবাইল ফোন উপহার দিতে যান। সেই ছাত্রী মোবাইল ফোন নিতে অস্বীকৃতি জানায়। সজিব ওই ছাত্রীকে জোর করে মোবাইল ফোন দিতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমান আদালত পরিচানা করেন।

শরিফুল ইসলাম সজিব তার অপরাধ স্বীকার করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।