এম. সুরুজ্জামান, শেরপুর: “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৫ নভেম্বর শনিবার কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হুইপ আতিউর রহমান আতিক এমপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা সমবায় অফিসার মো. গোলাম মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
