শ্রীবরদীতে কীটনাশক পানে দিনমজুরের আত্মহত্যা

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে কীটনাশক পানে ওবায়দুল ইসলাম (৪০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছে।


শুক্রবার রাতে গবরীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়দুল ইসলাম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহত পারিবারিক সূত্রে জানা যায়, ওবায়দুল ৮মাস আগে বিভিন্ন এনজিও থেকে ১লক্ষ ২০হাজার টাকার ঋণ নেয়। সেই টাকা প্রতি সপ্তাহে পরিশোধ করা কথা। কিন্তু সংসারের অভাব অনটনে সেই কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি। সেই ঋণের টাকার জন্য এনজিওর কর্মীরা প্রতি সপ্তাহে টাকার জন্য চাপ প্রয়োগ করেন।

শনিবার একটি এনজিওর দুই হাজার টাকা পরিশোধ করার কথা দিয়েছিলেন।
শুক্রবার রাতে ওবায়দুল ইসলাম এক হাজার টাকা নিয়ে বাড়ি আসেন। বাকী টাকা কোথায় থেকে যোগাড় করবেন সেই উপায় না পেয়ে রাতেই কীটনাশক পানে আত্মহত্যা করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান