দঙ্গল’-এর ব্যবসা কম হোক, তবুও মোদির পক্ষে আমির খান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নোট বাতিলের জেরে ‘দঙ্গল’-এর ব্যবসায় যত ক্ষতি হয় হোক না কেন, তাতে কোনও আপত্তি নেই আমিরের৷ দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা৷ নিজের নতুন ছবির প্রচারে এসে জোর গলায় নোট বাতিলের হয়ে সওয়াল করেছেন মিস্টার পারফেকশনিস্ট৷
প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন করে আসছে বলিউড৷ এই তালিকা থেকে থেকে এতদিন বাদ ছিলেন আমির৷ অনেকেই বলতে শুরু করেছিলেন, ‘অসহিষ্ণুতা’ বিতর্কে সমালোচিত হওয়ার পর থেকেই বলি সুপারস্টার একটু দেশ-কাল-পাত্র নিয়ে মিডিয়ার সামনে কমই মুখ খুলছেন৷ তবে ‘দঙ্গল’-এর প্রচার অভিযানে ফের স্বমহিমায় আমির৷ অবশ্য এবারে তিনি সরকারের সমর্থনই করেছেন নিজের এই মন্তব্যে৷
যদিও নিন্দুকদের দাবি, হঠাৎ করে সরকারকে সমর্থন করে নিজের ছবির প্রচার সারছেন আমির৷ কারণ ছবির মুক্তির আগে ছাড়া সংবাদ মাধ্যমের সামনে বলিউড অভিনেতাকে সেভাবে পাওয়াই যায় না৷

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top