‘জাপা নিজের রাজনীতি স্পষ্ট করতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে’

Unknown
সেবা ডেস্ক:  জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাপা জনগণের কাছে নিজের রাজনীতি স্পষ্ট করতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে। জাপার স্বর্ণোজ্জ্বল অতীত রয়েছে, পল্লীতে এখনও এরশাদের কথা মানুষ বলে। কিন্তু জনগণের কাছে রাজনীতি সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে জাপা ক্ষমতার দ্বারপ্রান্তে গিয়েও হোঁচট খেয়ে পড়ে। এভাবে দলের লাখ লাখ নেতা-কর্মীর জীবন নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না।
 
শনিবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা মিলনায়তনে জাতীয় যুবসংহতির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চন্দন বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য-সচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। সম্মেলনে চন্দন বড়ুয়াকে সভাপতি ও ফিরোজ আহমেদকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top