সেবা ডেস্ক: নড়াইলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে প্রায় ১৮ একর এলাকা জুড়ে অনুষ্ঠিত ইজতেমায় নড়াইল জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করছেন। ইজতেমায় দেশবরেণ্য আলেমরা ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গনে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদাপোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছেন।