স্পেনের বিপক্ষে থাকছেন না ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি

Unknown
সেবা ডেস্ক:  স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে মঙ্গলবার অনুষ্ঠিতব্য বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারছেন না ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি। হাঁটুর সমস্যার কারণে দল থেকে ছিটকে পড়েছেন এই ইংলিশ ফরোয়ার্ডার।
ইংলিশ ফুটবল এসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে জানায়, হাঁটুর ইনজুরির কারণে রুনি টটেনহ্যাম হটস্পারের অনুশীলন মাঠে সকালের সেশনে বিশ্রামে ছিলেন। যদিও তার ইনজুরি ততটা গুরুতর নয়। পরবর্তী পর্যবেক্ষণের জন্য রুনিকে জাতীয় দল ছেড়ে ক্লাবে ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছে।
এর আগে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেট বলেছিলেন রুনিকে হয়তবা মূল একাদশ থেকে বিশ্রাম দেয়া হতে পারে। তার স্থানে অধিনায়ক হিসেবে খেলবেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন। স্লোভেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গোলশূন্য ড্র ম্যাচে বদলী বেঞ্চ থেকে খেলতে নামার পরে গত শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে রুনি মূল একাদশে থেকেই ম্যাচ শুরু করেছিলেন।
এদিকে সোমবার অনুশীলনে আরো ছিলেন না লেফট-ব্যাক রায়ান বার্টান্ড। গোঁড়ালির লিগামেন্ট সমস্যার কারণে আগেই ম্যাচ থেকে ছিটকে গেছেন টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেন। স্পেনের বিপক্ষে ম্যাচটি হবে সাউথগেটের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চতুর্থ ও শেষ ম্যাচ। তবে ধারণা করা হচ্ছে স্থায়ীভাবে তাকে কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হতে পারে। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top