ভারতের বিপক্ষে সিরিজ জিতলো প্রতিবন্ধী ক্রিকেট দল

Unknown
ফাইল ছবি
সেবা ডেস্ক:  ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতলো বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। মঙ্গলবার ভারতের রাঞ্চিতে ভারতকে সুপার ওভারে হারায় বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ ৭৫ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে ১৯ রানে হেরে বসে টাইগাররা।
মঙ্গলবার শেষ ম্যাচে খেলতে নেমে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এসময় ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে তারা। জবাবে ভারত ব্যাটিংয়ে নামার পর ম্যাচটি ড্র হয়। পরে সুপারওভারে গড়ায় ম্যাচ। এসময় সুপার ওভারে ৪ রান করে ভারত। জবাবে বাংলাদেশ প্রথম বলেই ৬ মেরে জয় নিশ্চিত করে।
বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ড. আব্দুস সালাম জানান, বাংলাদেশের এই জয়ে তারা খু্বই খুশি ও গর্বিত। ক্রিকেটারদের পারফর্মেন্সে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতে এরকম সিরিজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top