‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা’

Unknown
সেবা ডেস্ক:  রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিশ্ব নেতারাও আজ বলছেন, ‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা।’ 
 
শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ শ্রীকাইল কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত হীরক জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
অধ্যক্ষ মিয়া মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, সাবেক সচিব শাহজাহান ছিদ্দিকী বীর বিক্রম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান, মুরাদনগর সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ.ক.ম গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আবুল কালাম আজাদ প্রমুখ।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান