শেরপুরে দরিদ্র বিপ্লব জেলা প্রশাসকের সহায়তায় বুয়েটে ভর্তির সুযোগ পেল

Nuruzzaman Khan

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের শ্রীবরদীর শিক্ষার্থী বিপ্লব হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। বুধবার রাতে জেলা প্রশাসক তার অফিস কক্ষে বিপ্লবের হাতে ভর্তিবাবদ নগদ ৭ হাজার টাকা তুলে দেন। একইসাথে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার তার হাতে যাতায়াত বাবদ ১ হাজার টাকা তুলে দেন। ওইসময় জেলা প্রশাসক বিপ্লবকে বুয়েটে ভর্তির পর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমানের মাধ্যমে মাসিক নিয়মিত সহায়তা পেতেও আশ্বস্ত করেন। সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, প্রভাষক মলয় চাকী, জেলা নাজির রফিকুল ইসলাম, বিপ্লবের বাবা মোঃ সুন্দর আলী ও তার এলাকার ইউপি সদস্য মজিবর রহমান উপসি'ত ছিলেন।
জানা যায়, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের হতদরিদ্র মোঃ সুন্দর আলী ও বিলকিস বেগমের সন্তান বিপ্লব হোসেন ২ ভাই ও ১ বোনের মধ্যে প্রথম। সে ২০১৪ সালে স'ানীয় গোপালখিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৬ সালে রাজধানী ঢাকার হামর্দদ পাবলিক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ লাভ করে। এরপর সে বুয়েট, ঢাবি ও কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩টিতেই উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পায়। তবে সে বুয়েটেই ভর্তি হতে ইচ্ছুক। কিন' আর্থিক অনটনের কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিপ্লব ও তার পরিবার। ওই অবস'ায় বিপ্লবের কথা জানতে পেরে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম সহায়তার হাত বাড়ান।
উল্লেখ্য, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম উচ্চতর শিক্ষার সুযোগ পাওয়া শেরপুরের বিভিন্ন অঞ্চলের হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top