শিব্বির আহমদ রানা, বাঁশখালী , চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার অন্তর্গত জঙ্গল নাপোড়াস্থ পূর্ব চালিয়া পাড়া আব্দুল্লাহ কাটা পাহাড়ী জঙ্গলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ বাবুল আজাদ ও তার সঙ্গীয় পিএসআই মোহাম্মদ ভুলু মিয়া সহ ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গত ১৬ নভেম্বর ১৬ইং তারিখে সন্ধ্যা ৭ ঘটিকার সময় আসামী মোঃ ওসমান (৪০), পিতা- মৃত আবুল কাসেম ও শামসুল আলম (২৭), পিতা- জাকির আহম্মদ কে গ্রেপ্তার করে।
অভিযানকালে আসামীদের থেকে মোট ৪৮০ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়।
উভয় চকরিয়া থানাধিন হারাবাং কলাতরী গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
