শেরপুরের নালিতাবাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ

Nuruzzaman Khan
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে এক প্রতারক প্রেমিক। গত ১২ নভেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে সুরাহার আশ্বাসে সময় নষ্টের পর ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে নির্যাতিতা ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষিতা কিশোরী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের বাসিন্দা দিনমজুর ও শ্রবণ প্রতিবন্ধি রিয়াজ উদ্দিনের কন্যা এবং নিচপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার সাথে প্রতিবেশি আব্দুল মতিউর রহমান মাস্টারের ছেলে ও নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র জহুরুল ইসলাম প্রায় দুই বছর যাবত বিয়ের প্রলোভনে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের সূত্র ধরেই শনিবার রাত নয়টার দিকে কিশোরী প্রেমিককে ঘরে থেকে ডেকে বাড়ির অদূরে ধানক্ষেতে নিয়ে যায় এবং ফুসলিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর পিতা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে প্রতারক প্রেমিক জহুরুল কিশোরীকে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। ফলে নিজের ইজ্জত হারিয়ে ভয়ে বাড়ি না ফিরে ধানক্ষেতেই রাত কাটিয়ে দেয় কিশোরী। ভোরে ঘটনাস্থলের অদূরে একটি পরিত্যক্ত ও বিধ্বস্ত মাটির দালান ঘরের ভেতরে থাকা কাঠের সিন্ধুকে লুকিয়ে থাকে।

এদিকে, বাড়ির লোকজন শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত কিশোরীকে খুঁজে কোথাও পাচ্ছিল না। একপর্যায়ে বিকেল চারটার দিকে সায়মা নামে এক প্রতিবেশি শিশু কাঠের সিন্ধুকে নড়াচড়া দেখে ওই কিশোরীর সন্ধান পায়। পরে কিশোরীকে উদ্ধার করে পরিবারের লোকজন।

পরদিন সোমবার স্থানীয় মাতব্বরেরা বিষয়টি নিয়ে গ্রাম্য শালিশে বসে উভয়ের বিয়ের সিদ্ধান্ত দেন। এতে ছেলেপক্ষ আপত্তি করায় ওই শালিশ ভেঙ্গে যায়। ফলে মঙ্গলবার প্রতারিত ধর্ষিতা ওই কিশোরীর মা মাছুমা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান সরকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তিনি প্রতারক ধর্ষকের কঠোর শাস্তি দাবী করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভোক্তভোগীর পক্ষে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুরে পাঠানো হয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top