সেবা ডেস্ক: আজ রবিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষা বর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির মৌখিক পরীক্ষা শুরু। মৌখিক পরীক্ষা ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোহাম্মদ আলী জানান, 'নাটক ও নাট্যতত্ত্ব' বিভাগ ও 'চারুকলা' বিভাগের মৌখিক পরীক্ষা ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ ও দুইটি ইনিস্টিটিউটের মৌখিক পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.juniv.edu/admission) থেকে জানা যাবে। -বাসস।
