ডেসটিনির মুক্তির দাবিতে চট্টগ্রাম ডিএসএমএফ-গ্রীন বিভাগীয় সাপ্তাহিক ১০৭তম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Unknown
জয়র্ধন পাল, চট্টগ্রাম: ডেসটিনি সত্যের পথে ছিল, আছে এবং থাকবে এই দাবি জানান ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক বৃন্দরা, ০২-১২-২০১৬ইং শুক্রবার বিকাল:০৩:০০ টায় চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম - গ্রীন এর উদ্দ্যেগে চট্রগ্রাম পাহাড়তলী থানাতে ডেসটিনি ক্রয়কৃত নিজস্ব জায়গা সরাইপাড়া জয় নগর জামে মসজিদ পাশে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড: মো: রফিকুল আমিনের নিঃর্শত মুক্তি সহ সকল সমস্যা সমাধানের দাবিতে বিভাগীয় সাপ্তাহিক ১০৭ তম  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় কুরআন থেকে তেলোয়াত করেন পাহাড়তলী থানা প্রতিনিধি মো. আরিফ। 

আহমেদ মানচুর এর সঞ্চালনায় ও  ডিএসএমএফ গ্রীন বিভাগীয় যুগ্ন আহবায়ক হারুন উর রশিদ (পিএসডি) সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বিপ্লব দত্ত (পিএসডি) ও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ, ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য শামশুদ্দিন আহমেদ, ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য জয়র্ধন পাল (মিডিয়া) এবং ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য মো: সেলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সত্যের জয় হবেই হবেই, আর ডেসটিনি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং এমডি ডঃ মোঃ রফিকুল আমিন সত্যের পথে ছিল আছে এবং থাকবে। ডেসটিনি কোন অন্যায় করেনি, ডেসটিনি কোন অনিয়ম করেনি, ডেসটিনি কোন টাকা পাচার করেনি সব ছিল হুলুদ মিডিয়ার মিথ্যা শিরোনাম যা আজ সারাদেশের মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে। ডেসটিনি জয় হবেই।

বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন, ডেসটিনি মুক্তি আন্দোলন চলছে চলবে, ডেসটিনি এমডি ও চেয়ারম্যান স্যারদের মুক্ত করে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ডেসটিনি মুক্তির আন্দোলনরত সকলকে ধর্য্য ধরে একসাথে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে ওয়ার্ড, থানার প্রতিনিধিরা, ডেসটিনি-২০০০ লি: সাধারন ডিসট্রিবিউটর ও বিনিয়োগকারি উপস্থিত ছিলেন। হারুন উর রশিদ এর সমাপনী বক্তব্যে মধ্যে দিয়ে উক্ত সভা সমাপ্ত করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top