মো. রমজান আলী, সিলেট প্রতিনিধি: ০২-১২-২০১৬ রোজ শুক্রবার তারিখে দুপুর ৩.০০ ঘটিকায় সিলেট জেলার শাহপরান থানার খাদিমপাড়া রোড নং ৩ এ অবস্থিত হিলভিউ টাওয়ারের নিচতলায় ডিএসএমএফ গ্রীন শাহপরান থানার অফিসে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ।
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন শাহপরান থানা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলোওয়াত করেন থানা কমিটির নির্বাহী সদস্য মো. হাবিব মিয়া।
সঞ্চালনায় ছিলেন নিশাত চৌ. মামুন, ডিএসএমএফ গ্রীন, শাহপরান,সিলেট।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক মি. বিকাশ ধর বাবলু পিএসডি ।
বিশেষ অতিথি বৃন্দ ছিলেন ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ন অর্থ সচিব মো. কামাল হোসেন ও সদস্য মো. শাহীন আহমেদ এবং বিমানবন্দর থানার প্রতিনিধি হাফিজ মো. বেলাল আহমেদ ।
আলোচনা সভার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - আমরা ডেসটিনি দ্বারা কোন ভাবেই প্রতারিত নই , ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী হতে পেরে আমরা গর্ববোধ করি। আমাদের বিনিয়োগ একমাত্র ডেসটিনির কাছেই নিরাপদ , আমরা আমাদের বিনিয়োগ নির্ধারিত সময়ের আগে ফেরৎ চাই না , মেয়াদ শেষে লভ্যাংশ সহ ডেসটিনির কর্তৃপক্ষের কাছ থেকে নিতে চাই । তাই আমরা ডেসটিনির ৪৫ লক্ষ ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণ , ডেসটিনির চেয়ারম্যান এমডি'র নিঃর্শত মু্ক্তির দাবী জানাচ্ছি ।
সভায় উপস্হিত ডেসটিনির সকল ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণ প্রধান অতিথির বক্তব্যে সাথে একবাক্যে একমত পোষণ করেন ।
সবশেষে উপস্হিত সকলেই প্রোগামে স্বতঃফুর্ত ভাবে উপস্হিত হয়ে প্রোগাম কে সফল ও স্বার্থক করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সামাপ্তি ঘোষনা করেন শাহপরান থানার আহবায়ক ও সভানেতা মো. হুমায়ুন কবির ।