ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তির দাবীতে বাঁশখালীতে ডিএসএমএফ গ্রীন এর আলোচনা সভা

Unknown

শিব্বির আহমদ রানা, বাঁশখালী: ০২.১২.২০১৬ রোজ শুক্রবার ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীণ) এর বাঁশখালী থানা শাখার উদ্যোগে ডেসটিনির সমসাময়িক বিষয় নিয়ে বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন'র অফিসে সকাল ৯টায় থানা কমিটির লিডারদের এবং ডেসটিনির ডিস্ট্রিবিউটরদের নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর সদস্য সচিব জনাব নিউটন দাশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর সম্মানিত সদস্য জনাব ডাঃ ভগিরথ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিএসএমএফ গ্রীণ এর যুগ্ম-আহ্বায়ক জনাব জাহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাশেম।  জনাব নয়ন সিকদার, সদস্য ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী; জনাবা সুপর্ণা দাশ, ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী; জনাবা তছলিমা আক্তার, ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী সহ প্রমূখ থানা লিডার বৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন ডেসটিনির সকল পর্যায়ের ক্রেতা পরিবেশকবৃন্দ।

বক্তারা বলেন আজ দীর্ঘ চার বছর ধরে আমাদের কোম্পানী মিথ্যা অভিযোগের ভিত্তিতে কারাবরণ করেছে। আমরা যখন স্বনির্ভর বাংলাদেশ গড়তে, বাংলাদেশকে বেকার মুক্ত করতে ৪৫ লক্ষ পরিবার নিজেদের ও বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি ঠিক তখনই কিছু কু-চক্রিমহল আমাদের ডেসটিনি গ্রুফের এমডি আলহাজ্ব মোঃ রফিকুল আমিন স্যার ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসাইন স্যার কে মিথ্যা অভিযোগ দিয়ে কারাগারে পাঠায়। সেই থেকে আজবধি আমরা ছন্নছাড়া বেকার হয়ে অতিব কষ্টে জীবনযাপন করছি। কোম্পানীর বিরোদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। আমাদের যাবতীয় বিনিয়োগ রফিকুল আমিন ও হোসাইন স্যারের কাছে নিরাপদ। অন্য কারো কাছে আমাদের আমানত নিরাপদ মনে করিনা। দুদকের কাছে আমাদের আমানত কোন মুহূর্তেই নিরাপদ মনে করিনা। মাননীয় আদালতের প্রতি আমাদের অগাধ বিশ্বাস তিনি আমাদের (ডিস্ট্রিবিউটরদের) আস্থার প্রতিক কোম্পানীর এমডি ও চেয়াম্যানের কাছে যথাযত আমানত ফিরিয়ে দেবে। আমাদের একটাই দাবী নিঃশর্তভাবে আমরা রফিকুল অামিন স্যার ও হোসাইন স্যারের মুক্তি চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ সম্মানিত অাহ্বায়ক জনাব রঞ্জিন কান্তি দেব দাশ। অবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সভাপতি সভার সমাপ্তী ঘোষণা করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top