সেবা ডেস্ক: এবছর ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় সেলেব্রিটি নির্বাচিত হয়েছেন মার্কিন অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ।
সেলেনার বর্তমান ফলোয়ার সংখ্যা ১০ কোটি ৩০ লাখেরও বেশি, ইনস্টাগ্রামে যা অন্য দশজন সেলেব্রিটির চেয়ে অনেক বেশি। এ বছর তার ছবি এবং ভিডিওতে সবচেয় বেশি লাইক পড়েছে।
২৪ বছর বয়স্ক সেলেনার নিচের সারিতে আছেন সঙ্গীত শিল্পী টেইলর সুইফট। তার ৯ কোটি ৪০ লাখের মতো ফলোয়ার আছে। সুইফট অবশ্য ২০২৫ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে শীর্ষে ছিল।
এর পরের সারিতে আছেন আরিনা গ্রান্ড, বিয়ন্স এবং টিভি স্টার কিম কারদাশিয়ান। আর ইনস্টাগ্রামে শীর্ষ পুরুষে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনাল্ড।