সেবা ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান ও দুইজন সংরক্ষিত সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার যাচাই বাছাইয়ের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। বাতিল হওয়া প্রর্থীরা হলেন চেয়ারম্যান পদে অ্যাডভোকেট এনামুল হক মোশাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মনমোহন দেবনাথ ও হাফিজুর রহমান। সংরক্ষিত সদস্য প্রার্থী দিলারা বেগম ও রোকেয়া আক্তার রুকু।
এখন চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় ডা. মুশফিক হুসেন চৌধুরী। ৫ প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সাবিনা আলম।