সেবা ডেস্ক: দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে খেলেই তবে বিশ্রাম নিলেন জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক জিয়ালুইনটি বুফন। জুভেন্টাসের হয়ে ২০০৮ সালের ডিসেম্বরের পর এ প্রথম চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামা হয়নি সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষকের। এর মাঝে চলে গেছে ৫০টি ম্যাচ।
স্বাভাবিকভাবেই যেকোনো ম্যাচেই তুরিনের ওল্ড লেডিদের প্রথম পছন্দ বুফন। তবে ডায়নামো জাগরেবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তাকে শুধুমাত্র বদলি খেলোয়াড় হিসেবে রাখা হয়। সাইড বেঞ্চে বসেই অবশ্য দলের জয় উপভোগ করেন বুফন।
তার অনুপস্থিতিতে ২-০ গোলের জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্বে পা রাখে ইতালিয়ান জায়ান্টরা।
ক্যারিয়ারে দু’বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী বুফন। গত মাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৬০০টি ‘সিরি আ’ (ইতালিয়ান লিগ) ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বুফন।