'নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপির প্রার্থী সিলেকশন ভুল ছিল : নাসিম

Unknown
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল বলে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'তাদের সিলেকশান ভুল ছিল। খেলার মাঠে খেলোয়াড় দুর্বল হলে গোল দিবে কি ভাবে। সেই জন্য বিএনপি মার খেয়েছে।'
 
মোহাম্মদ নাসিম শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাবে অতিরিক্ত আইজিপি ড. এম এ রহিম খাঁন, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
 
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হন। সিটি নির্বাচন ফেয়ার হয়েছে। কেউ বলে নাই নির্বাচনে কারচুপি হয়েছে।'
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, 'দীর্ঘদিন পরে নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। তাতে বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিজয় হয়েছে শেখ হাসিনার। বিএনপি কিন্তু অনেক ভোট পেয়েছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে।' -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top