বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে ফাইনালে উঠার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Unknown
সেবা ডেস্ক:  চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে মানসিকভাবে এগিয়ে আছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের প্রথম দুই দিন দুই ম্যাচেই জয়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার তৃতীয় দিনে বাংলাদেশ দলে কোন ম্যাচ ছিলনা। তবে রবিবার শক্তিশালী কিরগিজস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। মালদ্বীপকে হারানো কিরগিজদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত স্বাগতিকদের। হেরে গেলেও অনেক কিছুর পর একটা সুযোগ ঠিকই থাকছে বাংলাদেশের সামনে। তবে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক সাঈদ আল জাবির। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থেকেই রবিবারের ম্যাচে মাঠে নামবে বলে জানালেন অধিনায়ক।
কিরগিজস্তান কেমন দল? আর তাদের প্রতিপক্ষ হিসেবে কি ভাবছেন স্বাগতিক দলের অধিনায়ক জাবির? 
প্রতিপক্ষ কিরগিজস্তান প্রসঙ্গে জানতে স্বয়ং অধিনায়ক জাবির গ্যালারিতে বসে কিরগিজস্তান-মালদ্বীপের ম্যাচ দেখছিলেন। গ্যালারিতে বসেই কথা হয় অধিনায়কের সঙ্গে। তিনি কালকের ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই আমরা কাল জিততে চাই। টানা দুই ম্যাচে জিতে আমরা মানসিকভাবে এগিয়ে আছি। পেছনে থাকানোর কোন সুযোগ নেই। তাছাড়া আমরা এর আগে কিরগিজস্তানের বিপক্ষে খেলেছি। তারপরও বর্তমান দলটি সম্পর্কে জানাটা জরুরি।’
বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩-১ সেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ৩-০ সেটে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top