কলাপাড়ার পাখিমারায় বিদ্যুতের দাবীতে মানববন্ধন !

Unknown

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে বুধবার সকালে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যুতের সংযোগ পাওয়ার দাবীতে মানবন্ধন করা হয়েছে।

নীলগঞ্জ ইউনিয়নে দৌলতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর ছালেহিয়া হাফেজিয়া মাদ্রাসা, মোহাম্মদ আলী মুন্সী শিশু সদন ও দৌলতপুর গ্রামে বিদ্যুতের লাইন পাওয়ার দাবিতে পাখিমারা বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ নীলগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মজিদ খান, দৌলতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আবদুল রউফ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রভাষক মোঃ সাইদুর রহমান, প্রত্যাশা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাখিমারা বাজার কমিটির সভাপতি মোঃ আবদুল ওহাব হাওলাদার প্রমূখ।

মানববন্ধনে ওই এলাকার স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top