শেরপুরের ঝিনাইগাতীতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৬ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

ক্ষতিগ্রস্থ আকতার হোসেনের ছেলে কবির হোসেন কাজল পুকুরের মালিক বাদি হয়ে ঝিনাইগাতী থানায় ৩জনকে আসামী করে ৭ ডিসেম্বর সকালে একটি অভিযোগ দ্বায়ের করেছেন।

অভিযোগ পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বিষ প্রয়োগে মাছ নিধনের পুকুর পরিদর্শন করেন।

কাজল মিয়া জানান, আমার নিজস্ব জায়গায় পুকুরের উত্তর পার্শ্বে তাদের থাকতে দেই। ঐ জায়গা মালিকানা দাবি করে আমার সাথে দির্ঘদিন থেকে শত্রুতা করে আসছে। এর জের ধরে রাতে পুকুরে বিষ প্রয়োগ করে আমার ক্ষতি সাধন করেছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top