চট্টগ্রাম ও কলকাতা নভোএয়ারের ফ্লাইট শুরু

Unknown
সেবা ডেস্ক:  চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। 
 
বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম থেকে কলকাতা রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়। 
 
এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সংস্থা ও নভোএয়ারের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
মফিজুর রহমান বলেন, ‘২০১৩ সাল থেকে সাফল্যের সঙ্গে অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক রুট ইয়াঙ্গুনে ফ্লাইট পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় ১লা ডিসেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছি।’

তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তাই নভোএয়ার যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। 
 
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১১,৫৫৫ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি সোমবার, বুধবার ও শনিবার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। বিকাল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে পৌঁছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ছেড়ে ৬ টা ০৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছবে। 
 
১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৯,৯৯৯ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করছে। বিকাল ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌঁছে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top