১৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি কঙ্গনার

Unknown
সেবা ডেস্ক:  বলিউডের অভিনয়শিল্পীরা পারিশ্রমিক হিসেবে বড় অঙ্কের অর্থ নিয়ে থাকেন, এটা পুরান গল্প। তবে এই শ্রেণীর তারকার সংখ্যা হাতেগোনা। এবার অভিনেত্রী কঙ্গনা রাণৌত এক সিনেমায় অভিনয়ের জন্য ১৫ কোটি রুপি দাবি করেছেন।
 
এ খবর প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়া। তবে কোন সিনেমায় তিনি এই পারিশ্রমিক দাবি করেছেনে সে বিষয়ে কঙ্গনা পরিষ্কার করে কিছু না বললেও চোখ গরম করে বলেন, আমি কত টাকা পারিশ্রমিক নিবো তা আমার ব্যাপার। অন্যরা কেন এ বিষয়ে মাথা ঘামাবে! এটা আমি জানলেই হবে।
 
সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করছেন ‘পদ্মাবতী’ শিরোনামের চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১২ কোটি রুপি। এবার দীপিকাকে পেছনে ফেলে একটি সিনেমার জন্য এই চড়া মূল্য হাঁকিয়েছেন এই অভিনেত্রী।
 
উল্লেখ্য, বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ও হ্যানসাল মেহেতার ‘সিমরান’ সিনেমায় অভিনয় করছেন কঙ্গনা। আগামী বছর সিনেমা দুটি মুক্তি পাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top