অবশেষে মেসির দেখা পেল সেই বালক মুর্তজা

Unknown
সেবা ডেস্ক:  ছয় বছরের আফগান বালক মুর্তজার বহুদিনের স্বপ্ন সফল হয়েছে। মঙ্গলবার কাতারে তার সাথে দেখা হয়েছে তার স্বপ্নের নায়ক লিওনেল মেসির।
বেশ কয়েকমাস আগে মুর্তজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। ছবিটি দেখা গেছে, সাদা-নীল রঙের প্লাস্টিকের ব্যাগ কেটে আর্জেন্টিনার জার্সি বানিয়ে পেছনে লিওনেল মেসির নাম এবং তার নম্বর ১০ লিখে আফগানিস্তানের একটি গ্রামে মুর্তজা ফুটবল খেলছে। 

এই ছবি দেখে এবং খবর পড়ে, মেসি তাকে তার সই করা একটি জার্সি উপহার হিসাবে পাঠিয়েছিলেন। বছরের শেষে এসে মেসির সঙ্গে দেখা হলো বালক মুর্তজার। কাতারে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসেছিলেন বার্সেলোনা তারকা। সেখানেই নেয়া হয় আফগানভক্তকে। সেসময় মুর্তজাকে কোলে তুলে নেন।

মুর্তাজার বাড়ি আফগানিস্তানের গজনী প্রদেশের জাঘোরি জেলায়। অপহরণের ভয়ে গত মে মাসে তার পরিবার পাকিস্তানে পালিয়ে যায়। সেখানেই এখন মুর্তজার বসবাস। খবর: বিবিসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top