প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে আইভী

Unknown
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে সদ্য বিজয়ী হওয়া মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬ হাজার ৭০০ ভোট।
এনিয়ে মোট দু'বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top