সেবা ডেস্ক: গত ২২শে ডিসেম্বর ২০১৬ রোজ বৃহস্পতিবার বিকাল ৩.৩০মিঃ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম
(গ্রীন) চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের উদ্যোগে ডেসটিনির এমডি চেয়ারম্যান এর মুক্তির দাবীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।
(গ্রীন) চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের উদ্যোগে ডেসটিনির এমডি চেয়ারম্যান এর মুক্তির দাবীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও চট্টগ্রাম ডেসটিনি সম্পদ রক্ষা কমিটির সদস্য জনাব এম এন আবছার।
সভাপতিত্ব করেন রন্জিত কান্তি দেব দাশ, সভাপতি ডিএসএমএফ গ্রীণ বাঁশখালী, চট্টগ্রাম।
আরও উপস্থিত ছিলেন বাঁশখালী ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের দায়ীত্ব প্রাপ্ত লিডারগন। উপস্থিত বক্তারা ডেসটিনির বর্তমান সময়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে এবং ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম(গ্রিন) এর সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন ডেসটিনির দ্বারা আমরা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত নই। আমরা রফিকুল আমিন ও হোসেন স্যারের নিঃশর্ত মুক্তি চাই। আমাদের বিনিয়োগ কৃত টাকা ডেসটিনিতে নিরাপদ আছে।
সভাপতি’র সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
