অদৃশ্য অনিয়ম হয়েছে নাসিক নির্বাচনে : সাখাওয়াত

Unknown
সেবা ডেস্ক:  নাসিক নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। 
 
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে। ভোট গণনায় গণ্ডগোল আছে। 
 
বেসরকারি ফল অনুযায়ী ১৭৪ কেন্দ্রের মধ্যে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। আইভী ৭৭ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। 
 
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।  কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়।  নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top