সেবা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ও বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর হতে ছুটি শুরু হচ্ছে। আগামী ৭ জানুয়ারি শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর বুধবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৭ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিগত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকলেও এবারে প্রত্যেক আবাসিক হল খোলা থাকবে বলে তিনি জানান।’
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে এবারের শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল।’
