রোহিঙ্গাদের জন্য গান তৈরি করলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সম্প্রতি মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের ওপর নির্যাতন বহুগুণ বেড়ে গেছে। রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনী হত্যা ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে পালিয়ে আসা রোহিঙ্গারা। তারা বলছে, সেনাবাহিনীর অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে খুন, নারী ও কিশোরীদের ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চলছে।
 
কবি ও গীতিকার মাহবুবুল এ খালিদ নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা এবং বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বানে লিখেছেন ‘রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা পিউপল’ শিরোনামের নতুন গান। গানটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
 
এ গানে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রাজীব, এলিটা, রুমানা আক্তার ইতি ও স্মরণ। সম্প্রতি এ গানটির অডিও ও মিউজিক ট্র্যাক প্রকাশিত হয়েছে ‘খালিদ হাসান সঙ্গীত ডট কম’ নামের ওয়েবসাইটে। পাশাপাশি গানটি ইউটিউবেও মুক্তি দেওয়া হয়েছে।
 
গানটির বিষয়ে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যায় বিভিন্ন দিক থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমি আশা করেছিলাম আমাদের দেশের শিল্পী-সাহিত্যিকরা রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নির্যাতন, তার প্রতিবাদ করবেন। কিন্তু তারা এ ক্ষেত্রে অনেকটাই নীরব।
 
তিনি আরো বলেন, নতুন এ গানটিতে হত্যা নয়, ভালোবাসায় বিশ্বজয়ের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কথা বলা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top