সেবা ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি ৬ ডিসেম্বর শুরু হবে, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) ১ম বর্ষের ক, খ, গ, ঘ ও ঙ ইউনিটের ভর্তি ৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ক, খ, গ এবং ঘ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি ৬, ৭, ৮ ও ১১ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। ঙ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি ১১, ১৩ ও ১৪ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৮, ১৯ ও ২০ই ডিসেম্বর।