গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Unknown
ফাইল ছবি
সেবা ডেস্ক:  গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো জিন্স প্যান্ট রয়েছে।
 
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ি এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম এলাকায় সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। যুবকের দেহের বিভিন্ন অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top