ইরাকে আইএস অধিকৃত অঞ্চলে বিমান হামলা, নিহত ৬০

Unknown
সেবা ডেস্ক:  ইরাকে আইএস অধিকৃত অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তবে কারা এই বিমান হামলা পরিচালনা করেছে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
 
সিরিয়া সীমান্তের নিকটবর্তী ইরাকের শহরে এই হামলা চালানো হয়।  বিবিসি জানায়, একটি জেট বিমান আইএস এর হেড কোয়ার্টার হিসেবে ব্যবহৃত মসজিদকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। কিন্তু তা আঘাত করে সাধারণ নাগরিকদের আবাসস্থলে। এ ঘটনায় ১৯জন শিশু ও ১২ জন নারী নিহত হন।
 
আইএস তাদের মুখপাত্র আমাকে দাবি করে, এই বিমান হামলা ইরাকি সরকার বাহিনী চালিয়েছে। অবশ্য এ বিষয়ে কিছু জানায়নি ইরাকের সরকার। আমাকে দাবি করা হয়েছে এই ঘটনায় ১২০ জন নিহত হয়েছেন।
 
ইরাকের একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানায়, এই হামলা ইরাকি বাহিনী চালিয়েছে।  বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top