ইউটিউবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফের নতুন তিন গান

Unknown
সেবা ডেস্ক:  জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর গান নিয়ে আবারো ব্যস্ততায়। নিয়মিত যেমন গাইছেন, তেমনি প্রকাশও করছেন। এই যেমন গত ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর টানা তিনদিনে তিনটি নতুন গান  ইউটিউবে প্রকাশ করেছেন।
 
গেল তিন দিনে ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান তিনটির শিরোনাম ‘নীলাম্বরী’, ‌‘এ কেমন জীবন' এবং ‌‌‘ধ্রুবতারা'। প্রথম গানটি প্রকাশ পেয়েছে ৪ ডিসেম্বর। রাজীব আহমেদের কথায় গানটির সুর করেছেন আশিকুর রহমান। এটি প্রকাশ পেয়েছে গান এন্টারটেইনমেন্টের ব্যানারে।
 
অন্যদিকে ৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছে ‘এ কেমন জীবন’ গানটি। এটির কথা-সুর করেছেন তরুণ। আর ৬ ডিসেম্বর প্রকাশিত ‘ধ্রুবতারা’ গানটির কথা লিখেছেন খালেদ আশরাফী এবং সুর-সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন।
 
উল্লেখ্য, শেষের গান দুটি আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ পেয়েছে আসিফের ইউটিউব চ্যানলে। আর গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান। এতে মডেল হিসেবেও পর্দায় পাওয়া যাবে সঙ্গীত তারকা আসিফকে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top