রাঙ্গুনিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর রাঙ্গুনিয়া ১৫নং লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আবিদ পাড়ার বাসিন্দা আব্দুল আজিজ আরজু (৩৫), পিতা মৃত-এজলাশ মিয়া কে নারী সংক্রান্ত বিষয়ে ২৭ ডিসেম্বর ১৬ গতরাত ২ ঘটিকার সময় ছুরি দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ১৫নং লালানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌদ্দ অান্ধার বাড়ীর বাসিন্দা মোঃ ইউনুছ (৪৫), পিতা মৃত- খলিলুর রহমান এর মেয়ের সাথে আব্দুল আজিজের অবৈধ প্রণয় ছিলো। এর জের ধরে মেয়ের পিতা মোঃ ইউনুছ কৌশলে আব্দুল আজিজকে মধ্য রাতে ঘরে ডেকে নিয়ে এসে ধারালো ছুরি দ্বারা মারাত্মকভাবে অাঘাত করলে তৎক্ষনাৎ নিহত হয় আব্দুল আজিজ আরজু।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে হত্যাকারী মোঃ ইউনুছকে আটক করে থানায় নিয়ে যায়। আরো জানা যায় নিহত আব্দুল আজিজ আত্মীয়তার সূত্রে মোঃ ইউনুছের তালতো ভাই হয়।
উল্লেখ্য, নিহত আব্দুল আজিজ আরজুর পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
