বগুড়ার শেরপুর থানার উদ্যোগে ডিএসএমএফ গ্রীনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ২৩-১২-২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার উদ্যোগে  ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃত্যুতে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনাব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. গোলাম হোসেন মাস্টার, যুগ্ন আহবায়ক ডিএসএমএফ গ্রীন শেরপুর,বগুড়া। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিষয় ভিত্তিক ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করেন জনাব মো. শাহ আলম সিদ্দীক্ব, সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন শেরপুর, বগুড়া।
আলোচনায় বক্তারা বলেন, আপিল বিভাগে চুড়ান্ত রায় বহাল থাকায় প্রমাণিত হয় ডেসটিনির দুই কর্ণধার এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হোসাইন স্যার নির্দোষ। ডেসটিনিতে কোন অনিয়ম হয়নি। ডেসটিনি কোন বিনিয়োগ আত্বসাৎ করেনি বিধায় আর্থসামাজিক উন্নয়ন করার ক্ষেত্রে ডেসটিনিকে সুযোগ দেয়ার জন্য সরকার প্রধানদের নিকট জোর দাবি তুলে ধরেন বক্তারা।
পরিশেষে ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃত্যুতে গভির শোক প্রকাশ করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয় এবংশোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভা প্রধানের সমাপনি বক্তব্যের  মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top